গার্মেন্টস শ্রমিকরা কি মানুষ ?

গার্মেন্টস শ্রমিকরা কি মানুষ ? মস্কারা করার একটা সীমানা থাকা দরকার তাই বলে একজন মন্ত্রীর সাধারণ শ্রমিক নিয়ে এই সংকট ময় সময়ে ঠাট্টা করা কি উচিত? বর্তমানে দেশে অঘোষিত লকডাউন চলছে একের অধিক চলাচলে বাধা, গণপরিবহন বন্ধ আর আপনি বলেন গার্মেন্টস বন্ধ থাকবে কি-না তা মালিকপক্ষ সিদ্ধান্ত নিবেন । চাইলে যে কেউ ফ্যাক্টুরি চালাইতে পারবেন। তাহলে মাননীয় মন্ত্রী সবচেয়ে বেশি শ্রমিক কিন্তু এই গার্মেন্টসে এবং তারা কাজ করে একে অপরের খুবই কাছাকাছি থেকে, এক একটি গার্মেন্টসে ১০০০ এক হাজার থেকে ১০০০০ দশ হাজার শ্রমিকও কাজ করে। এখানে কি করে করোনার মত মহামারি রোধ করা সম্ভব? এই শ্রমিকরা উড়াল দিয়ে কি অফিসে যাবে? মাননীয় মন্ত্রী মসজিদে ৫০ থেকে ২০০ মানুষ হয় সরকারি ও বেসরকারি অফিসে ২০ থেকে ৫০ জন মানুষ হয়, তা বন্ধ করার পরামর্শ দিচ্ছেন,
অথচ একটি কারখানায় বিভিন্ন এলাকার হাজার হাজার মানুষ হয়। সেখানে তারা কতটুকু নিরাপদ।
তা আপনিই ভালো জানেন!

Reference : Facebooklink

Comments