বন্ধুরা গুগল ম্যাপে ঘটে যাওয়া এমন সব ঘটনা যা জানলে আপনি অবাক না হয়েই পারবেন না । চলুন জেনে নেওয়া যাক সেই সব দৃর্লভ ঘটনা ।
বন্ধুরা বর্তমান
তথ্য-প্রযুক্তির যুগে আমরা সবাই কমবেশি গুগল ম্যাপের সাথে পরিচিত । আমরা সবাই জানি
গুগল ম্যাপ আমদের দৈন্দিন জীবনে কতটুকু প্রয়োজন । কারণ এই গুগল ম্যাপের সাহায্যে আমরা
কোন স্থানে না গিয়ে সেই স্থানের ভিউ দেখতে পাই । তাছাড়া আমরা ঘরে বসেই পৃথীবির যে কোন
প্রান্তে এই গুগল ম্যাপের সাহায্যে দেখতে পারি । কিন্তু মাঝে মধ্যে এই গুগল ম্যাপে
এমন কিছু দৃশ্য দেখা যায় যা দেখলে যে কারো গায়ের রক্ত হিম হয়ে যাবে । আর এন এস থিঙ্কের
আজকের এপিসোডে আমরা দেখতে চলেছি গুগল ম্যাপে ধরা পড়া অমিমাংসীত অদ্ভুত কিছু দৃশ্য যা
দেখলে আপনার গায়ের লোম দাড়িয়ে যাবে । তো স্বাগতম
আপনাকে এনএস থিঙ্কের আরও একটি নতুন এপিসোডে –
১। নাগরো-জাপান (Nagoro Japan)
বন্ধুরা জাপান যে কতটা এডভান্স্ড এবং আধুনিক ও তথ্য-প্রযুক্তি সম্মৃদ্ধ একটা দেশ তা বলার অপেক্ষা রাখে না, কিন্তু গুগল ম্যাপে ধরা পরা এই গ্রামের দৃশ্য দেখলে আপনারা অবাক হতে বাধ্য হবেন যে কিভাবে একটা এডভান্স্ড দেশে এমন গ্রাম থাকতে পারে । তো চলুন সেই গ্রামটিতে যাওয়া যাক। বন্ধুরা অবাক হওয়ার কিছুই নেই এগুলো মানুষ নয়, এগুলো প্রতিটি তৈরিকৃত পতুল । এই গ্রামে গেলে দেখা যাবে, গ্রামবাসীরা যেভাবে থাকে এই পতুল গুলো সমস্ত গ্রাম জুড়ে গ্রামের মানুষের মত করে এইভাবে স্ট্যাচু হয়ে আছে । আসলে কিছু বছর আগে এই গ্রামের মানুষ গুলো প্রায় সবাই কাজের খোজে শহরে চলে যায় । আর তখন গ্রামটি হয়ে যায় জন শুন্য । তবে এখানে এই মহিলা থেকে যায়, যে কিনা গ্রাম থেকে মানুষের অভাব পূরণ করার জন্য এভাবেই পতুল দিয়ে গ্রামের মানুষের মত করে সাজিয়ে দিয়েছে । যদিও হটাত এই দৃশ্য দেখলে যে কারোরই গা শিইরে উঠবে

২। জায়ান্ট
বানী (Giant Bunny)
বন্ধুরা গুগল
ম্যাপ এমন একটি মাধ্যম যা দিয়ে আপনি পৃথিবীর যে কোন প্রান্তে স্বশরীরে উপস্থিতি না
হয়ে তা সম্পুর্ন পর্যবেক্ষন করতে পারবেন । আর মাজে মধ্যে গুগল ম্যাপে এই ধরনে বিভিন্ন
অবাক করা দৃশ্য দেখতে পাওয়া যায় । আর এমন একটি অবাক করা দৃশ্য হলো গুগল ম্যাপের এই
ছবিটি । দেখুন কত বিশাল একটা বানী । বানীটির মুখের ভিতর গভীর গর্তও রয়েছে । যা যে কাউকে
ভাবিয়ে তুলবে । আপনি হয়তো ভাবছেন এটা কি ? এটা হলো নর্দান ইতালীর একটি আর্ট – চলুন
কাছ থেকে দেখে আসি । এখানে ইতালীর বিভিন্ন অঞ্চল থেকে পর্যটকরা আসে এই আর্টটিকে ভালোভাবে
পর্যবেক্ষন করতে । যদিও গুগল ম্যাপে এই বানীটিকে দেখালে যে কারো গা শিইরে উঠবে । কিন্তু
কাছ থেকে সত্যি এটি একটি মজাদার দৃশ্য ।
৩। মিসিং ম্যান (Missing Man)
বন্ধুরা ২০০৭
সালে যখন গুগল ম্যাপ অল্প পরিসরে চালু করা হয়, তখন এক ব্যাক্তি এভাবে গুগল ম্যাপে বিভিন্ন
যায়গা পর্যবেক্ষন করছিলো কিন্তু হটাত ই একটি দৃশ্যে তার চোখ আটকে যায় । সে যেন তার
নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না । আর সেই দৃশ্যটি ছিল এটি । ভালো করে লক্ষ্য
করে দেখুন এই লেকের মধ্যে একটি গাড়ী দেখা যাচ্ছে । আর এই দৃশ্য দেখতে পেয়ে সে লোক পুলিশ কে ইনফর্ম
করে । পরবর্তীতে পুলিশ গাড়ী উদ্ধার করে সেই গাড়ীর মধ্যে একটা কংকাল ও খুজে পায় । কংকালটির
ডিএনএ টেস্ট করার পর সবাই জানতে পারে যে এই
ব্যাক্তি ২০ বছর আগে হারিয়ে গিয়েছিল । পরবর্তীতে পুলিশ তদন্ত চালিয়ে বুঝতে পারে যে
এই ব্যাক্তি মাতাল অবস্থায় গাড়ী চালাতে গিয়ে এভাবে লেকের পানিতে গাড়ী সহ ডুবে যায় ।
আর আজ তার এমন পরিনতি ।

৪। পিজিয়ন
পিপল ( Pigeon People )
বন্ধুরা আমরা
সবাই জানি, গুগল স্ট্রিট ভিউ এমন একটা ফিচার যার দিয়ে বিভিন্ন শহরের রাস্তা ম্যাপের
মত করে না দেখে পুরো বাস্তবের মত করেই দেখা যায় । আর হটাত করেই গুগল স্ট্রিট ভিউয়ের
এই দৃশ্য দেখে সবাই চমকে উঠে, কারন সবার মনে একই প্রশ্ন উদয় হয়। যে সবাই কেন কবিতরের
মাথার আকৃতির টুপি পরে আছে । তারা কেন এই সাজে সজ্জিত হয়ে আছে চলুন সেটায় এবার জেনে
নেই । বন্ধুরা আমরা অনেকেই জানি যে এই দৃশ্য গুলো ধারণ করে গুগল স্ট্রিট ভিউেয় কার
অথবা গুগলের কর্মচারীরা । যখন গুগলের কার এই রাস্তা অতিক্রম করবে তার কিছুক্ষন আগেই
স্থানীয় জানতে পেরে ছিল যে গুগল স্ট্রিট ভিউয়ের কার এই রাস্তা দিয়ে যাবে । তাই তারা
এই অদ্ভত সাঝে সজ্জিত হয়ে রাস্তার উপরে উঠে দাড়িয়ে পরে । যাতে করে তাদের কে এই ভিউ
গুগল ম্যাপে আপলোড হয়ে যায় এবং সবাই তা দেখে চমকে উঠে । আর তাই তারা এই ধরণের অদ্ভত
সাঝে সজ্জিত হয়েছিল ।
৫। ডেড ডনকি
(Dead Donkey)
হটাৎ এক ব্যাক্তি
গুগল স্ট্রিট ভিউয়ে এই দৃশ্যটি দেখতে পায় ।
আর তারপর এই দৃশ্যটি সোস্যাল মিডিয়াতে ব্যাপক আকারে ভাইরাল হয় । সবাই তখন গুগল ম্যাপে
সমালোচনা করতে থাকে । সবাই বলতে থাকে গুগল স্ট্রিট ভিউয়ের কার যখন রাস্তা দিয়ে যাচ্ছিল
তখন গাধাটার উপরে গাড়ীটা চাপিয়ে দিয়ে গাধাটিকে মেরে ফেলা হয়েছে । তবে গুগল তাৎক্ষনিক
প্রতিক্রিয়ায় জানায় যে গাধাটার সাথে গুগল স্ট্রিট
ভিউ কারের এমন কিছুই হয়নি । কারটি যখন রাস্তা দিয়ে যাচ্ছিল তখন কিছু দুরে গাধাটি ধুলায়
গড়াগড়ি করছিল । কারটি যখন গাধাটির কাছে চলে আসে তখন গাধাটি উঠে রাস্তার পাশে সরে দারায়
। গাধাটির কোন ক্ষতিই হয়েছিল না । আর তখন সবার ভূল ভেঙ্গে যায় ।
৬। ব্রোকেন
লেগ (Broken Leg)
বন্ধুরা গুগল
ম্যাপের মাধ্যমে আমরা পৃথীবির যে কোন স্থানের দৃশ্য সহজেই দেখতে পাই সেটা পৃথীবির সব
থেকে উচু স্থানই হোক বা নিচু স্থান যাই হোক না কেন । আর গুগল ম্যাপের কিছু কিছু দৃশ্য
দেখলে মাঝে মাঝে আমাদের কেউ অবাক হতেই হয়। যেমন এক ব্যাক্তি গুগল ম্যাপে হাটৎ করেই পাহাড়ে চৃড়ায় এই দৃশ্য দেখতে পায় । আর তা মূহুতেই
সোস্যাল মিডিয়েতে ভাইরাল হয়ে যায় । সবার মনে একই প্রশ্ন জাগতে শুরু করে যে কিভাবে এই
ব্যক্তির পা এমন আলাদা হয়ে গেল । অবশ্য পরবর্তীতে গুগল কর্তৃীপক্ষ জানিয়েছিল যে এটা
তাদের একটি মিসটেক তাদের যান্ত্রিক ত্রুটির কারণেই এই ব্যক্তির পা এমন দেখাচ্ছে । আর
এ রকম দৃশ্য আর অনেক দেখা যায় । যেমন এই মেয়েইটিকে দেখলে যে কেউ ভাববে এলিয়েন কিন্তু
না বন্ধুরা এই মেয়েটি কোন এলিয়েন বা প্রতিবন্ধী নয় । সুস্থ স্বাভাবিক একজন মানুষ কিন্তু
গুগল ম্যাপের ত্রুটির কারণে এমন দেখাচ্ছিল পরে অবশ্য গুগল ম্যাপ তাদের ডাটা থেকে এগুকে
ডিলিট করে দেয় ।
৭। ব্লারড
হাউস (Blurred House)
হটাৎ করে
এক সন্ত্রাসী তিনটি মেয়েকে কিডন্যাপ করে একটি বাড়ীতে বন্ধী করে রাখে। সৌভাগ্যবসত তাদের
একজন সে বাড়ীতে থেকে পালিয়ে যেতে সক্ষম হয় এবং মেয়েটি পুলিশের কাছে গিয়ে সব কিছু খুলে
বলে । পরর্তীতে পুলিশ তদন্ত চালিয়ে সেই সন্ত্রাসী কে গ্রেপ্তার করে ফেলে । আপনারা হয়ত
ভাবছেন এই সন্ত্রাসী কর্মকান্ডের সাথে গুগল ম্যাপের কি সম্পর্ক । বন্ধুরা আপনারা জানলে
অবাক হবেন যে এই সন্ত্রাসী কর্মকান্ডের সাথে গুগল ম্যাপের সম্পর্ক না থাকলেও এই বাড়ীটির
সাথে গুগল ম্যাপের সম্পর্ক রয়েছে। আর তা হলো, গুগল ম্যাপের স্ট্রিট ভিউয়ে এই বাড়ীটিকে
স্পস্ট দেখাযাচ্ছিল কিন্তু এই বাড়ীটিকে কেন্দ্র করে বিশাল একটা ঘটনা ঘটে যাওয়ায় গুগল
ম্যাপ এই পুরো বাড়ীটিকে ব্লার করে দিয়েছে । ভালো করে লক্ষ করে দেখুন আসেপাশের সমস্ত
বাড়ী ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে শুধু মাত্র এই একট বাড়ী ছাড়া ।
৮। মিস্ট্রেরিয়াস
হিউম্যান (Mysterious Human)
বন্ধুরা গুগল
ম্যাপের সাহায্যে আমরা পৃথীবির এক প্রান্তে বসে অন্য প্রান্তের ছবি খুবই সহজেই দেখতে
পারি । কিন্তু কিছু কিছু জায়গা এমন রয়েছে যেখানকার ছবি দেখলে আপনার মনে হতে পারে যে,
এই যায়গাটা এমন কেন ? যেমন আপনি ফিনল্যন্ডের এই ক্ষেত গুগল আর্থ থেকে দেখলে আপনার মনে
হবে যে এই ক্ষেতে কিছু মানুষ আজব ভাবে দারিয়ে রয়েছে কিন্তু আসলে এরা কোন মানুষ নয় ।
এগুলো প্রকৃত পক্ষে বেশ কয়েকশ কাকতারুয়া । যে গুলোকে ক্ষেতে কাক পাখি সহ অন্যন্য ফসল
নষ্টকারী পশুপাখীকেও ভয় পাওয়ানোর জন্য ব্যবহার করা হয় । যাকে ইংরেজীতে Scarecrows বলা
হয়ে থাকে । কিন্তু চিন্তার বিষয় এটা যে একটা ক্ষেতে এতগুলো Scarecrows রেখে দেওয়ার
প্রয়োজন কি? কিছু কিছু মানুষের মতে এই এলাকায় জঙ্গ্লী জানোয়ারদের আনাগোনা রয়েছে ।
সে জন্য এত বড় Scarecrows এখানে লাগানো হয়েছে যাতে করে এই পশুগুলো মানুষ মনে করে ভয়
পেয়ে যায় । কিন্তু দূর থেকে দেখলে এগুলোকে অনেকটা জম্ভীর মতই মনে হয় ।
৯। কট কেস
(Caught Case)
হটাৎ করেই
ফ্রান্সে গুগল ম্যাপে এই দৃশ্যটি দেখতে পাওয়া যায় আর তা সোস্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে
পড়ে । দৃশ্যটি ছিল এক ব্যাক্তি তার বাড়ীর সামনে খোলা জায়গায় প্রশাব করছে সে সময় ফ্রান্সে
এই ব্যক্তিটিকে অনেক ঠাট্টা বিদরূপ চলছিল । এই ব্যাক্তি আর সইতে না পেরে গুগল ম্যাপের
উপরে প্রাইভেসী মামলা ঢুকে দেন এবং ১ লক্ষ ডলার ক্ষতি পূরণ দাবী করেন । পরবর্তীতে কোট
জানতে পারে এই ব্যাক্তি ভুল কোম্পানীর উপর কেস করে ছিল তাই উল্টো এই ব্যাক্তিকে ১৫০০
ডলারের জরিমানা দিতে বাধ্য করা হয় ।






Comments
Post a Comment