প্রচন্ড গরমে আমাদের অবস্থা নাজেহাল। পারদের মাত্রা ছাড়িয়েছে ৪২ ডিগ্রি
সেলসিয়াসের উপরে। যা বিবেচিত হচ্ছে অতি তীব্র তাপপ্রবাহ হিসেবে ।
এই প্রচন্ড গরমের মধ্যে সুখবর দিল আবহাওয়া অধিদপ্তর। মে মাসের শুরু
থেকে দেশের অধিকাংশ স্থানে বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া কর্মকর্তা মো. ওমর ফারুখ জানান, সামনের মে মাসের প্রথম
থেকে নামতে শুরু করবে তাপমাত্রা। মে মাসের দ্বিতীয় দিন থেকে দেশের
অধিকাংশ স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।শুক্রবার আবহাওয়া অফিস থেকে
গত তিন দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, পশ্চিমবঙ্গ এবং
আশেপাশের জায়গাগুলিতে লঘুচাপের বর্ধিতাংশ রয়েছে।
প্রচন্ড তাপপ্রবাহ বয়ে যাচ্ছে যশোর ও চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে।
মানিকগঞ্জ, গোপালগঞ্জ, দিনাজপুর, ফরিদপুর, নীলফামারী, রাজশাহী,
পাবনা ও টাঙ্গাইল সহ খুলনা বিভাগের অন্য জেলা গুলোর উপর দিয়েও
প্রচন্ড তাপপ্রবাহ যাচ্ছে এছাড়াও কিশোরগঞ্জ, নরসিংদী, ঢাকা, মাদারীপুর,
বগুড়া, সিরাজগঞ্জ, নওগাঁ, কুড়িগ্রাম, পঞ্চগড়, রংপুর, মৌলভীবাজার,
ময়মনসিংহ, রাঙ্গামাটি, ফেনী, বান্দরবান ও চাঁদপুর জেলাসহ বরিশাল
বিভাগের উপর দিয়ে হালকা থেকে মধ্যেম তাপপ্রবাহ যাচ্ছে যা চলমান
থাকতে পারে।
দেশব্যাপী রাত এবং দিনের তাপপ্রবাহ অনেকাংশেই পরিবর্তন না হওয়ার
সম্ভাবনাই বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার কারণে অস্বস্তিভাব
অব্যাহত থাকতে পারে।

Comments
Post a Comment